ফরিদগঞ্জ সংবাদদাতা: ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে এই ঋন বিতরণ করা হয়।
এই দিন উপজেলার ১০নং গোবিন্দপুর ইউনিয়ন এর ২ নং চর রাগবরায় কেএসএস এর ১৩ জন ও ফরিদগঞ্জ নয়াগাঁও কেএসএস এর ৫ জনসহ মোট ১৮ জন সদস্যের মাঝে ৭ লক্ষ টাকা ঋন বিতরণ করা হয় ।
ঋন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল।
উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমিতির ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, উপজেলা সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, ২নং চর রাঘররায় কেএসএস এর ম্যানেজার ফরিদ হোসেন খাঁন, পরিদর্শক শফিকুর রহমান ও আজাদুর রহমান ও জহিরুল ইসলাম পাটওয়ারী ।
প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম আজাদ জুয়েল বলেন, জামানত বিহীন কৃষি ঋন বিতরণে উপজেলা কেন্দ্রীয় সমিতি গুলো ব্যাপক ভূমিকা রাখছে। সরকারের দারিদ্র দূরীকরনে কেন্দ্রীয় সমিতির ঋন বিতরণ সহায়ক ভূমিকা রেখেছে। , আপনারা সরকারের কাছে থেকে সল্প সুদে ঋন পাচ্ছেন, সঠিক সময়ে ঋনের কিস্তি পরিশোধ করলে তা আপনাদের উপর বোঝা হবেনা। বর্তমান সরকার সমবায়ীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করছেন এবং ঘূর্নায়মান ঋন প্রবাহ বৃদ্ধি করেছেন, তাই অধিক সমবায়ী এখন ঋন পাচ্ছেন। গ্রামের মানুষের আর্থিক সচ্ছলতা আনতে ও স্বাবলম্বী করতে ক্ষুদ্রঋন ব্যাপক ভূমিকা রাখছে। আপনারা ঋন খেলাপি করলে ঋন প্রবাহ বাঁধা প্রাপ্ত হয়, তাই সঠিক সময়ে মাসিক কিস্তি পরিশোধ করতে অনুরোধ করছি। বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা যাচ্ছে, তাই আপনারা সবাই মাক্স ব্যাবহার করবেন, নিজে সুস্থ থাকবেন আর পরিবার ও প্রতিবেশীদের ও নিরাপদ রাখুন।
চাঁদপুরনিউজ/এমএমএ/