
প্রতিনিধি ==
ফরিদগঞ্জ থানায় মো: এমরান হোসেন প্রকাশ মিলনের (৩০) দায়ের করা মামলায় ২৬৯ জনের অস্থায়ী জামিন হয়েছে। গতকাল চাঁদপুরের আদালতে ২৫৯ জন হাজির হলে বিচারক তাদেরকে অস্থায়ী জামিনের আদেশ প্রদান করেন। এর পূর্বে হাইর্কোট থেকে মামলার এজাহারভূক্ত প্রথম থেকে ১০ নং বিবাদীগন জামিন লাভ করেছেন। গত ১০/১১/১৩ তারিখে মোঃ এমরান হোসেনের দায়ের করা এজহারভূক্ত ৩৪০ জন এবং জামায়াত-শিবির, বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মী অজ্ঞাতনামা ২০০০/২১০০ জনকে আসামী করা হয় । গতকাল চাঁদপুরের আদালত থেকে জামিন নিয়েছেন যথাক্রমে: ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম (পাপক), পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান (মপু), ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান (টিপু), শহীদ জিয়া স্মৃতি সংসদ, ফরিদগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক সাকিল পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা ছাত্র দলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান (মজু মেম্বার), উপজেলা যুব দলের সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন মুন্সি, ৮নং ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, ৮নং ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ভুঁইয়া, উপজেলা বিএনপির নেতা হারুনুর রশিদ, ৮নং ইউপি বিএনপির সভাপতি শাহআলম মুকুল, ৯নং ইউপি যুবদল নেতা জাফর গাজী, জাকির হোসেন, আজিজ খান, মজিদ গাজী, মানিক মেম্বার, মেহেদী হাসান (মঞ্জু), আবদুর রহমানসহ ২৫৯ জন। উল্লেখ্য গত ২৫/১০/১৩ ফরিদগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনে ও ফরিদগঞ্জ বাসষ্ট্যান্ডে সংগঠিত দাঙ্গা-হাঙ্গামা, ভাংচুর, ককটেল বিষ্ফোরন, মারধর ও হামলার ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা হয়। মামলা নং ০৫, তাং ১০/১১/১৩।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
