
রফিকুল ইসলাম বাবু ॥
বৃহস্পতিবার রাতে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার কামতা বাজার বাঘপুর এলাকায় বেপরোয়া গতিতে তিন জন নিয়ে মোটরসাইকেল চালিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে এক জন নিহত দুই জন গুরুতর আহত হয়েছে। আহত দুই জন মোটরসাইকেল আরোহীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানাযায়, চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার কামতা বাজার থেকে ইসলামপুর আসার পথে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাঘপুর এলাকায় সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে হঠাং করে বিকট সবদো হয় । স্থানীয় লোকজন দোড়ে ছুটে এসে দেখতে পায় ৩ জন মাটিতে পড়ে চিতকার করছে। তাৎক্ষনিক ভাবে স্থানীয় লোকজন উদ্ধার করে চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিন জনের মধ্যে ১ জনকে মৃত বলে। গুরুতর আহত অন্য দু,জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। আহত অন্য দুজন আরোহীর অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল চিকিৎসক জানান। নিহত মোটরসাইকেল চালক আমান (১৯)। সে ফরিদগঞ্জ উপজেলার মুন্সিরহাট ঘরিয়ানা গ্রামের আক্কাসের ছেলে। আহত অন্য দুজন হলো ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকার আজিজ উদ্দিনের ছেলে শহীদউল্লাহ দর্জি (৩৮) সফিকের ছেলে আজিম (১৮) স্থাণীয় লোকজন হাসপাতালে আসা জানায়, এ সড়কে সবসময় বেপরোয়া গতিতে মোটর সাইকেল আরোহীরা প্রতিযোগীতা দিয়ে হোন্ডা চালায়। এ জন্য মাঝে মধ্যে ছোটখাট দূর্ঘটনা ঘটলেও তাতে প্রশাসনের তেমন নজরদারি নেই। স্থাণীয়রা দাবি করেন টহল পুলিশ গাছতলা ব্রীজের উপর থেকে তদারকি রাখলে এ ধরনের বেপরোয়া গতির আরোহীদের আইনের আওতায় আনতে পারবে বলে তারা মন্তব্য করেন।
