
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৬ পিচ ইয়াবা ট্যাবলেডসহ মোহাম্মদ আলী খাঁন (৩৫) কে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৯ মার্চ) এই অভিযান পরিচালনা করেন এস আই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
এসআই আনোয়ার বলেন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন এর দিক নির্দেশনায় ফরিদগঞ্জ থানাধীন সাহেবগঞ্জ এলাকা হতে মোহাম্মদ আলী খাঁন (৩৫), পিতা-আঃ ছাত্তার খাঁন, সাং-সাহেবগঞ্জ, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরকে ৫৬ (ছাপান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ধৃত করিয়া মামলা দায়ের করি। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে আটক ব্যাক্তির কাছে ইয়াবা রয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অটুট থাকবে বলেল জানান এই কর্মকর্তা।
চাঁদপুরনিউজ/এমএমএ/
