
ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী রায়পুর উপজেলার চরপাতা গ্রাম থেকে অপহরণ মামলার আসামী নুরুকে আটক করে গতকাল বুধবার সকালে চাঁদপুর আদালতে পাঠিয়েছে। একই সাথে অপহরণ করা হয়েছে বলে নুরুর দ্বিতীয় স্ত্রী কামরুননাহার (২১) কে উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্র জানায়, কামরুন্নাহারের পিতা মনির হোসেন তার মেয়েকে অপহরণ করেছে বলে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ মোবাইল ট্র্যাকিং করে তাদের অবস্থান চিহ্নিত করে আটক করে। এদিকে আটক নুরুর প্রথম স্ত্রী তানিয়া আক্তার নিশু বাদী হয়ে তার অনুমতি ব্যতিরেকে দ্বিতীয় বিয়ে এবং যৌতুকের দাবিতে মারধরের অভিযোগ করে স্বামী নুরু, দ্বিতীয় স্ত্রী কামরুননাহার এবং তার পিতা মনির হোসেনকে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
