ফরিদগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার সকালে কুসুম বেগম (২২) নামে এক গৃহবধূর
লাশ উদ্ধার করেছে। কুসুম বেগম ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরবড়ালি গ্রামের
হারুনুর রশিদের মেয়ে ও এক সন্তানের জননী।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আনিছুজ্জামান জানান, সোমবার গভীর রাতে কুসুম
বেগম তার বাবার বাড়ির পাশে একটি জাম্বুরা গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে
আত্মহনন করে। মুনি্ন আক্তার নামে তার তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
তার পরিবারের লোকজন জানায়, সে তালাকপ্রাপ্ত ছিলো। ইদানিং সে লিটন হোসেন
নামে এক ছেলের সাথে প্রেমে জড়িয়ে প্রতারণার শিকার হয়ে আত্মহননের পথ বেছে
নেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।
