শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ফরিদগঞ্জে শামসুন্নাহার বেগম (৪৫)নামে এক গৃহবঁধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শামসুন্নাহার শাশিয়ালি গ্রামের প্রবাসী আঃ মোতালেবের স্ত্রী ও চার সন্তানের জননী। পুলিশ গত ১ এপ্রিল বোরবার বিকেলে লাশ উদ্ধার করার পর গতকাল সোমবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মৃত শামসুন্নাহার বেগমের ছেলে আলী আকবর জানায়, তার মা কিছুদিন যাবৎ মানষিক রোগে ভুগছিলেন। বড় মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তার একটি সন্তানও রয়েছে। কিন্তু তার বড় মেয়ের সাথে জামাতার মিল না থাকায় এ নিয়ে দুঃণ্ডিন্তা করতেন। তাছাড়া মানষিকভাবে অসুস্থ হওয়ায় প্রতিবেশীদের সাথে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। তবে ইদানিং সে কোনো ঝগড়া বিবাদে ছিলনা। গত রোববার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই উমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম লাশ উদ্ধারের বিষয়টি নিণ্ডিত করেছেন।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
