শাহরিয়ার খাঁন কৌশিক : চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হাসেম ভূঁইয়ার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা তাকে টেঁটাসহ অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। ঘটনাটি ঘটেছে গতকাল ১৫ জুলাই বুধবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া ইউনিয়নের খুরুম খালি গ্রামে। তার আত্মীয়-স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একই এলাকার শাহজাহান বেপারী ও তার পুত্র মানিক বেপারী মুক্তিযোদ্ধা আবুল হাসেম ভূঁইয়ার উপর এ অতর্কিত হামলা চালায়। গতকাল বিকেলে আবুল হাশেম ভূঁইয়া শাহজাহান বেপারীর বাড়ির সামনের একটি দোকান থেকে পণ্য কিনতে যায়। সেখান থেকে পণ্য নিয়ে ফেরার পথে শাহজাহান বেপারী ও তার পুত্র মানিক পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। তারা আবুল হাসেম ভূঁইয়ার ডান পা এবং বাম পায়ে টেঁটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে এবং বাম চোখেও সাজোরে আঘাত করে। এতে আবুল হাসেম ভূঁইয়ার দুটি পায়ের অনেকাংশ থেতলে যায় ও পুরো শরীর রক্তাক্ত হয়। হামলার খবর শুনে তার স্বজনরা তাকে উদ্ধার করে গতকাল বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। চিকিৎসক উন্নত চিৎিসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে ডিউটিতে থাকা চিৎিসক ডাঃএসএম নাজমুল আবেদীনের সাথে কথা হলে তিনি জানান, রোগীর যে অবস্থা তাতে বুঝা যায় তার পায়ের রগ কেটে গেছে, নাকের হাড়ও হয়তোবা ভেঙ্গে গেছে এবং বাম চোখটির খারাপ অবস্থা। জানা যায় জমি জমা বিরোধ পূর্ব শত্রুতার জের ধরেই মুক্তিযোদ্ধা হাসেম ভূঁইয়ার উপর এমন অমানবিক অতর্কিত হামলা চালানো হয়েছে।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ফরিদগঞ্জ
- /
- ফরিদগঞ্জে জেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডারের উপর অতর্কিত হামলা
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারীর মৃত্যু, ৫ দোকান পুড়ে…
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাব্বির হোসেন (১৪) নামে এক... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

