
ফরিদগঞ্জ(চাঁদপুর) সংবাদদাতা: ফরিদগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে সংবর্ধনা দিয়েছে উপজেলার ঐক্যবদ্ধ সংগঠন ফরিদগঞ্জ প্রেসক্লাব। স্বাস্থ্যবিধি মেনে ও স্বল্প পরিসরে রোববার সন্ধ্যায় এই সংবর্ধনা দেয়া হয়।
প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখতে গিয়ে পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীর বলেন, প্রেসক্লাবের সাথে আমার আত্মিক সর্ম্পক। আমার রাজনৈতিক চলার পথে ফরিদগঞ্জের সাংবাদিকদের অনেক সাহচর্য পেয়েছি। জীবনের শেষ পর্যায়ে এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করে পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। সেখানেও সংবাদকর্মীরা আমাকে সহযোগিতা করেছেন। তাই আমি প্রেসক্লাবের কাছে কৃতজ্ঞ। আজকের সংবর্ধনা অনুষ্ঠানে একটি কথাই বলবো, প্রধানমন্ত্রী আমাকে মূল্যায়ন করেছেন, আমিও এ কতাটি মাথায় রেখে পৌরবাসীর সেবায় নিজেকে বিলিয়ে দিবো।
সকলের ঐক্যান্তিক চেষ্টা ও নিরলস পরিশ্যমের বিনিময়ে নির্বাচনে করেছি জয়লাভ করেছি। সকলের প্রতি আজ আপনাদের মাধ্যমে কৃতঞ্জতা জানাই। আজ আপনাদের সামনে বলছি, স্বচ্ছতা এবং জবাবদিহীতা থাকবে পৌরসভার সকল কাজকর্মে। আমি চাই সাংবাদিকরা আমার আমার কাজের ইতিবাচক ও নিতিবাচক সমালোচনা করুক, তবেই ভূল শুধরে নিতে সহজ হবে। ইতিমধ্যেই আমি কাজ শুরু করেছি।
এসময় তিনি সহযোদ্ধা ওনুআ’র প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলালের অসুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের পরিচালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আ: মান্নান পরান, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, প্রেসক্লাবের উন্নয়ন কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির সহসভাপতি আমান উল্ল্যাহ আমান, জাকির হোসেন পাটওয়ারী বক্তব প্রমূখ। এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
