
চাঁদপুর সংবাদদাতা ॥ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের রূপসা গ্রামে পুকুরে পানিতে ডুবে সুবর্ণা আক্তার (৫) নামে শিশু ও মতলব পৌর এলাকার বাইশপুর গ্রামে পানিতে ডুবে মো: রহমান ওরফে লিমন(২) নামে ২ শিশুর করুন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ও সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামের ভুঁইয়া বাড়ীতে ও মতলব বাইশপুর পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। সুবর্ণা ওই বাড়ীর আব্দুর রাজ্জাক ভুঁইয়ার মেয়ে ও লিমন বাইশপুর গ্রামের পাটওয়ারী বাড়ীর হালিম পাটওয়ারীর ছেলে।
নিহত শিশু সুবর্ণা আক্তারের চাচা রনি ভুঁইয়া জানান, সুবর্ণা অন্য শিশুদের সাথে খেলা করতে গিয়ে দুপুরের কোন এক সময় বাড়ীর পুকুরের পানিতে পড়ে যায়। তাকে খুঁজে না পেয়ে বিকেলে পুকুরের পানিতে ভাসতে দেখেন বাড়ীর লোকজন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া লিমনের পিতা হালিম জানান, রহমান ওরফে লিমন বিকেলে অন্য শিশুদের সাথে খেলা করতে গিয়ে কোন এক সময় সে পানিতে পড়ে যায়। তার পিতা ও আত্বীয় স্বজন বহু খোজা খুজি করে শিশু লিমনের লাশ সন্ধ্যায় পুকুরে ভাসতে দেখে এলাকার লোকজন উদ্বার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মতলব উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন।
