ফরিদগঞ্জের ভাওয়াল গ্রামে এমরান হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক প্রধান অভিযুক্ত মোঃ মানিক (৩৬), আঃ গফুর মিজি(৪৫)-কে গতকাল সোমবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা ৫দিনের রিমান্ডের আবেদন করেন। তবে আদালত এ ব্যাপারে কোন সিদ্ধান্ত জানায়নি। এদিকে রোববার বিকেলে মানিকের স্ত্রী নুরজাহান বেগমকে আটক করলেও মামলার সাথে সরাসরি সংশ্লিষ্টতা না থাকায় পুলিশ তাকে মুচলেকার বিনিময়ে একজন জামিনদারের কাছে হস্তান্তর করে। এর আগে রোববার রাতে নিহত এমরানের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে (নং-১৯। তাং- ২১/১২/২০১৪। ধারা ১৪৩/৩৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪)। এর আগে রোববার এমরানের লাশের ময়নাতদন্ত শেষে রাত ১০টায় ভাওয়াল পাটওয়ারীর বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন তরা হয়। উল্লেখ্য, মোবাইল ফোনে ঘর থেকে ডেকে নিয়ে ফরিদগঞ্জ উপজেলার ভাওয়াল গ্রামে শনিবার গভীর রাতে এমরান হোসেন নামে দু’ সন্তানের জনককে পিটিয়ে হত্যা করা হয়।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ফরিদগঞ্জ
- /
- ফরিদগঞ্জে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় আটক দুজনের ৫ দিনের রিমান্ড আবেদন
আরও সংবাদ
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারীর মৃত্যু, ৫ দোকান পুড়ে…
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাব্বির হোসেন (১৪) নামে এক... বিস্তারিত
চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

