মোঃ শিমুল হাচান.
পেনশন তুলতে গিয়ে চির বিদায় নিলেন খলিলুর রহমান। তিনি ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। গিয়েছিলেন সোনালী ব্যাংক ফরিদগঞ্জ শাখায়। ব্যাংকে ঢুকতে পারেননি। তার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। গতকাল ১০ জুন সোমবার দুপুরে উপজেলা সদরের সোনালী ব্যাংক ফরিদগঞ্জ শাখা সিটি মার্কেটে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রবীন এ শিক্ষকের মৃত্যুতে শিক্ষকমহল ও এলাকা শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক খলিলুর রহমানের মৃত্যুতে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কবির গভীর শোক প্রকাশ ও পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
