
ফরিদগঞ্জ উপজেলার সেকদী ও টুবগীতে মাদক ব্যবসা জমজমাট আকার ধারণ করেছে। প্রতিদিন সকাল হতে গভীর রাত পর্যন্ত একশ্রেণীর পেশাদার মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনায় ব্যস্ত হয়ে পড়ে। এসব মাদক সেবন করে উঠতি বয়সীরা ধ্বংস হয় যাচ্ছে। এরা নেশার টাকা সংগ্রহ করতে গিয়ে চুরির সাথে জড়িয়ে পড়ছে। মাদকের ছোবলের হাত থেকে সন্তানদের রক্ষা করার জন্য তাদের বাবা মা হতাশায় ভুগছেন। কখন কার সন্তান মাদকের সাথে জড়িত হয়ে পড়ে এ চিন্তায় অস্থির আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ক’ব্যক্তি জানান, এলাকা মাদকে ছেয়ে গেছে। মাদক বিক্রি এখনই বন্ধ করা প্রয়োজন। না হলে ভবিষ্যতে এদের দৌরাত্ম্য আরো বৃদ্ধি পাবে।
জানা যায়, টুবগী এলাকার খান বাড়ির মোঃ শুক্কুর খান দীঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আর তার নিকট হতে এলাকার যুব সমাজসহ বিভিন্ন স্থান হতে লোকজন এসে মাদক কিনে নয়। শুক্কুর খান প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি। একটি সূত্র জানায়, শুক্কুর খান একটি চুরির মামলায় জেল খাটে। ইতিমধ্যে মাদককে কেন্দ্র করে মসজিদের সামনে শুক্কুর খানকে মারধরও করা হয়। বর্তমানে সেকদী ও টুবগীতে মাদক আতঙ্কে রয়েছে সচেতন মহল। এ ব্যাপারে শুক্কুর খানের মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
ফরিদগগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টা যখন জেনেছি তা আমরা দেখবো।
