মো. শিমুল হাছান:
ফরিদগঞ্জে ২শ ৫২ ইয়াবা সহ ওয়ারেন্ট ভূক্ত আসামিকে আটক করেছে পুলিশ।৬ নভেম্বর (বুধবার) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব এর নির্দেশে এ এস আই ইলিয়াছ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ৩টি মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত, ৩টি মারামারি ও ঘর পোড়ানো মামলার আসামী উপজেলার চরদুখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের মৃত- মনির হোসেন খন্দকারের ছেলে মো. হুমায়ুর খন্দকার ওরফে হুমা ডাকাতকে আটক করেছে পুলিশ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেন, মো. হুমায়ুর খন্দকার ওরফে হুমা ডাকাতের বিরুদ্ধে একাদিক মামলা দন্ড রয়েছে। আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে।
