প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জে মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের সাবেক সচিবের পুরাতন বাড়িতে এক প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় প্রবাসীর স্ত্রী শাহানাজ বেগম (২৭) ও তার শাশুড়ি নুরজাহান বেগম (৬০) আহত হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আহত গৃহবধু শাহানাজ বেগম জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে একদল মুখোশধারী ডাকাত সাবেক সচিব খান বেলায়েতের পুরাতন বাড়ির তার প্রবাসী স্বামী সুমন খানের তালাবদ্ধ ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে। এসময় ঘরের আলমিরা ভেঙ্গে স্বর্ণালংকার, মোবাইল ফোন, টিভি, বিদেশী কসমেটিকসসহ কাপড় চোপড় নিয়ে যাওয়ার সময় তারা পাশের ঘর থেকে টের পায়। এসময় তারা ডাকাতদলকে বাঁধা দিতে গেলে তাকে চোখে আঘাত এবং তার শাশুড়িকে পা ভেঙ্গে দিয়ে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে থানা পুলিশের এস আই নাজমুল হোসাইন ও এস আই ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী জানান, ঘটনার আলামতে বোঝা যায়, মাদকসেবীরা জোটবদ্ধ হয়ে এই ঘটনা ঘটায়। ঘটনা পরিদর্শন কালে থানা পুলিশের এস আই নাজমুল হোসাইন জানান, তারা বিষয়টি তদন্ত করছেন।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
