চাঁদপুরের ফরিদগঞ্জে শিশু রুবি হত্যার প্রধান আসামী জুয়েল (২২) ও সহযোগী মাসুদ হোসেন মিন্টু (২৫) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধাবার দিনগত রাতে গাজীপুর জেলার কাপাশিয়া থেকে জুয়েলকে ও লক্ষ্মীপুর জেলার কমল নগর থেকে মিন্টুকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টায় গ্রেফতারকৃত আসামীদেরকে জেলা পুলিশ কার্যালয়ে হাজির করে জিজ্ঞাসবাদ করে গোয়েন্দা পুলিশ। চাঁদপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মামুন জানান, ২৫ আগস্ট শিশু রুবির বস্তাবন্ধি লাশ উদ্ধারের পর তার পিতা টেলু মিয়াজী ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলার আলোকে পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে গাজীপুর থেকে জুয়েল ও লক্ষ্মীপুর কমল নগর থানা এলাকা থেকে মিন্টুকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শিশু রুবির হত্যার সত্যতা শিকার করে। এই ঘটনায় ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে মামলা নং-২৩/১৫। তাদেরকে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে। ২৬ জুলাই রুবি আক্তার (৭) স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এরপর তার পিতা ওইদিনই ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করে। পরে ২৫ আগষ্ট রুবির বাড়ীর পাশ্ববর্তী একটি জলাশয় থেকে বস্তাবন্ধি মৃতদেহ উদ্ধার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
শিরোনাম:
রবিবার , ৩ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

