
ফরিদগঞ্জ প্রতিনিধি=
১৮ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে ফরিদগঞ্জে মিছিল করেছে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। সোমবার সকালে তারা ফরিদগঞ্জ-রায়পুর সড়কের বড়ালী এলাকায় এই মিছিল সমাবেশ করে। এ সময় তারা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে।
পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিলস্নাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নাছির পাটোয়ারী, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ মতিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, পেয়ার আহম্মেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের হারুন পাঠান, ছাত্রদল নেতা মনির হোসেন, আবু জাফর, আরিফ, মনির গাজী, সোহাগ পাটোয়ারী, রুবেল, মানিক ও শ্রমিকদল নেতা পিংকু কাজী মিছিলে নেতৃত্ব দেন।
