বখাটের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় চাঁদপুর শহরের লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে আসার পথে প্রচ- মারধর করেছে বখাটে চক্র। বখাটেদের ভয়ে বর্তমানে স্কুল ছাত্রীর লেখাপড়া অনেকটা বন্ধের উপক্রম হয়েছে। এ ঘটনায় ছাত্রীর অভিভাবক চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, শহরের পুরাণবাজার ওছমানিয়া মাদ্রাসার পিছনে সেলিম বেপারির বাড়ির এক ছাত্রী লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করছিল। সে পুরাণবাজার থেকে প্রতিদিন স্কুলে আসা যাওয়া করতো। ভর্তির কয়েক মাস পর থেকে একই এলাকার ছমিদ বেপারী বাড়ির শুভ ও রনিসহ তাদের কয়েকজন সহযোগী ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। ছাত্রীটি তাদের এ ধরনের আচরণের প্রতিবাদ না করে নীরবে স্কুলে আসা-যাওয়া করতো। এক পর্যায়ে গত কয়েকদিন বখাটেদের অত্যাচার অনেকে বেড়ে যায়। তারা গত দু’দিন আগে স্কুল যাওয়ার পথে তাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়। এ সময় তারা কয়েকজন নানাভাবে ছাত্রীকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। ছাত্রী তাদের আচরণের প্রতিবাদ করলে তারা স্কুল ছাত্রীকে চড় থাপ্পরসহ প্রচ- মারধর করে।
পরবতীতে ছাত্রীটি স্কুলে না গিয়ে বাড়িতে ফিরে গিয়ে বিষয়টি তার অভিভাবকদের জানায়। মেয়েকে মেরেছে শুনে তার মা তাৎক্ষণিক চাঁদপুর মডেল থানায় ছুটে এসে বখাটেদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

