স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মিড-ডে মিল এর শুভ উদ্বোধন ও বিজয় ফুল তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ অক্টোবর (সোমবার) বেলা ১২টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান তার বক্তব্যে বলেন, আমি খুব আনন্দিত যে, মিড-ডে মিল নিয়ে বর্তমান সরকার সুব্যবস্থার সুযোগ করেছেন। ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে দীর্ঘক্ষন অবস্থান করে যার কারনে তাদের খাবারের সমস্যা ঘটতে পারে। প্রতিদিন যতই অল্পই হোক বক্সে করে টিফিন বিদ্যালয়ে নিয়ে আসবে। তোমরা তোমাদের অভিভাবকদের বলবা তোমাদের প্রতিদিন খাবার দিয়ে দিতে। দুপুরের পরে শ্রেনিকক্ষে মনোযোগ আসে না যদি খাবার না খাও।
তিনি বলেন, বিজয় ফুল শুধু বিজয়ের তাৎপর্য বহন করেনা , কিভাবে দেশ স্বাধীন হয়েছে তার ইতিহাসও বহন করে। বিজয় ফুল তৈরির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কীভাবে দেশ স্বাধীনতা অর্জন করেছে তা জানতে পারবে। দেশকে জানতে হবে। কিভাবে দেশ স্বাধীন হয়েছে তা জানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তোমাদের মাঝে দেশপ্রেমকে লালন করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়কে মনে লালন করতে হবে। কাজ করতে হবে ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই পোগ্রাম খুবই ইনোগেটিভ। বর্তমান প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে মিড-ডে মিল চালু করার জন্য বলেছেন। ২০১৬ সালে মধ্য শাহতলী কাদেরিয়া ও উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মির চালু করেছি। তখনকার চাঁদপুর জেলা প্রশাসক মো: আবদুস সবুর মন্ডল স্যার মিড-ডে মিল এর উদ্বোধন করেন। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে সমস্ত বাচ্চাদের টিপিনবক্স দিয়েছি। এটা সরকারে একটা গুরুত্বপূর্ন পদক্ষেপ। ছাত্র-ছাত্রীরা দুপুড়ে অনেকটা ক্লান্ত হয়ে যায়। তখন যদি কিছু খেতে পারে তাহলে তারা অনেকটা শক্তি পাবে।
তিনি বলেন, বর্তমান সরকার ও মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির সহযোগিতায় আমাদের এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে বহতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান করা হয়েছে। তাই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনিকে। বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। আপনারা শিক্ষকরা শেনি কক্ষে কীভাবে দেশ স্বাধীন হয়েছে।
তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠনের প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান স্যার একজন জনবান্ধব অফিসার। তিনি গত বছর ইলিশ সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পান করেছেন। চাঁদপুরের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনও জনবান্ধব ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন। তিনি বলেন, মিড-ডে মিল চালু করার মাধ্যমে শিক্ষার্থীরা দুপুরের পড়ে আর ক্লান্ত হবেনা। এজন্য বিদ্যালয়ে খাবার তৈরির দরকার নেই। বাড়ি থেকে সকাল বেলা মায়ের হাতের তৈরি খাবার নিয়ে দুপুড়ে বিদ্যালয়ে খাবে এটাই মিড-ডে মিল। এর মাধ্যমে শিক্ষার্থীরা দুপুড়ের পড়ের ক্লাসে মনোযোগী হবে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, বিশিষ্ট সমাজসেবক ও শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি মোশারফ হোসেন তালুকদার,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার ফিরোজা বেগম।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র সহকারি শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষক রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি লাইব্রেরীয়ান মো: রবিউল আউয়াল খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো: সফিক কারী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাওলানা আব্দুল হালীম গাজী, জিলানী চিশতী কলেজের শরীর চর্চা শিক্ষক হালিমা বেগম।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে মিড-ডে মিল কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।মিল ডে মিল অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশ নেন ।
অনুষ্ঠানে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
