চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে কোর্টষ্টেশন এলাকায় রেল লাইনের পাশে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযান করেছে রেলওয়ে পুলিশ। বুধবার দুপুর ১২টায় চাঁদপুর রেলওয়ের মাষ্টার শাহজাহান নেতৃত্বে এ.এস.আই কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করে অবৈধ বস্তি উচ্ছেদ করে। রেলওয়ে কোর্টষ্টেশন এলাকার অবৈধ বস্তি উচ্ছেদ করলেও অবৈধ দোকানগুলো উচ্ছেদ না করায় জনমনে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারণ বস্তিগুলো উচ্ছেদ করার সময় বস্তিবাসীরা আহাজারী করলেও তারা রেহাই পায়নি। অপরদিকে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করার কথা থাকলেও রেল কর্তৃপক্ষ ও জিআরপি থানার পুলিশ তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদেরকে উচ্ছেদ করেনি। জানা যায়, রেলওয়ে কোর্টষ্টেশন এলাকার ফ্লাট ফরমের উপর ও রেললাইনের পাশে অবৈধ ফলের দোকানগুলো থেকে প্রতিদিন রাতে জিআরপি পুলিশ দোকান প্রতি ৫০ টাকা নিচ্ছে। রেলওয়ে ষ্টেশন মাষ্টার শাহজাহান প্রতিমাসে তাদের কাছ থেকে মাসোয়ারা নিয়ে তাদেরকে ব্যবসা করার জন্য অনুমতি দিয়েছে। তাই গতকাল বস্তি উচ্ছেদ করলেও অবৈধ ফলের দোকানগুলো উচ্ছেদ না করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ফ্লাট সংলগ্ন ৩টি ঠুংকীঘর উচ্ছেদ করা হয়েছে। বস্তিগুলো উচ্ছেদ করার সময় পাগলা, লাইলী ও রহিমার আহাজারী করতে থাকে। তাদের বস্তির আসবাবপত্র ও বাশগুলো রেলওয়ে কর্মকর্তার নির্দেশে জিআরপি পুলিশ নিয়ে যায়।
শিরোনাম:
আরও সংবাদ
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

