স্টাফ রিপো্টার : চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ও ১২ নং চান্দ্রা ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরন করা হয়েছে। সরকার ঘোষিত জাটকা ইলিশ রক্ষার মার্চ-এপ্রিল ২ মাসের কর্মসূচির অংশ হিসেবে স্ব স্ব ইউনিয়নদের নিবন্ধিত জেলেদের পুনর্বাসনের লক্ষ্যে এ চাল বিতরণ করা হয়েছে।
১৭ মে বৃহস্পতিবার সকাল থেকে বাগাদী ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নিবন্ধিত ৬শ ৪৬জন জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল দেয়া হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল নিজে উপস্থিত থেকে চাল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও বিআরডিবি কর্মকর্তা মো: বজলুল গনি, ইউপি সচিব মোঃ মহিবুল আহসান, ১নং ওয়ার্ড মেম্বার রিয়াজ উদ্দিন, ২নং ওয়ার্ড মেম্বার মুনসুর খান, ৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ সফিকুর রহমান, ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ জাকির হোসেন খান, ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ ইলিয়াছ খান, ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ মনির হোসেন ঢালী, ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ মোশারফ হোসেন, ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ ইছহাক গাজী, ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ মনির হোসেন গাজী, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মেম্বার পারুল আক্তার, শাহানারা বেগম ও মাফুজা বেগম।
একইদিনে ১২নং চান্দ্রা ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নরে ৯টি ওয়ার্ডের নিবন্ধিত ১ হাজার ৯শ’ ৫৮ জন জেলের মাঝে এ চাল বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান জাহান আলী কালু পাটওয়ারী উপস্থিত থেকে এ চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও ইউনিয়ন পরিষদের সহ-কৃষি কর্মকর্তা তাপশ কুমার দাস, পরিষদের সচিব বিল্লাল হোসেন, ১নং ওয়ার্ড মেম্বার আব্বাস উদ্দিন পাটওয়ারী, ২নং ওয়ার্ড মেম্বার মজিবুর রহমান, ৩নং ওয়ার্ড মেম্বার শাহ আলম খান, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ আলমগীর হোসেন মিজি, ৫নং ওয়ার্ড মেম্বার আঃ কাদির, ৬নং ওয়ার্ড মেম্বার আক্তার হোসেন খান, ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গির খান, ৮নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান, ৯নং ওয়ার্ড মেম্বার সিদ্দিকুর রহমান, মহিলা মেম্বার খাদিজা খাতুন, পিয়ারা বেগম, ও মনোয়ারা বেগম।
