চাঁদপুর সদর উপজেলার বাগাদি এলাকায় পানিতে ডুবে সামির (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুর ১টার দিকে বাগাদি ইসলামপুর গাছতলা গ্রামের বেপারী বাড়িতে এই মৃত্যুর ঘটনা ঘটে। সামির ওই গ্রামের বেপারী বাড়ীর মিন্টু বেপারীর ছেলে।
সামিরের আত্মীয় মো. মোস্তফা জানায়, সামিরের পিতা মাতা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। তাদের অজান্তে বাড়ির অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। অনেক খুঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। পরে পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসললে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ফারুক আহমেদ শিশুটির মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

