
করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে বুধবার দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। আনসার ব্যাটালিয়নের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান। তিনি বলেন, চলমান পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ করা এবং মানুষকে করোনা বিষয়ে সচেতন করা হচ্ছে। যারা সরকারি নির্দেশনা মানছে না তাদের অর্থদ- দেয়া হয়।
ছবি ও প্রতিবেদন : মিজান ও মিশু
