চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী কামিল মাদরাসার গভনির্ং বডির সাথে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে বিদায়ী জেলা প্রশাসক ও মাদরাসা গভর্নিং বডির সভাপতি মোঃ ইসমাইল হোসেনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের শুরুতেই মাদরাসার গভনির্ং বডির পক্ষ থেকে বিদায়ী চাঁদপুর জেলা প্রশাসক ও মাদরাসা গভর্নিং বডির সভাপতি মোঃ ইসমাইল হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন গভনির্ং বডির সহ-সভাপতি সাংবাদিক সোহেল রুশদী ও অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদসহ গভনির্ং বডির সদস্যবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে বিদায়ী জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন বলেন,চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম মাদরাসার মধ্যে শাহ্তলী কামিল মাদরাসা অন্যতম।বর্তমানে মাদরাসার লেখাপড়ার মান ও ফলাফল সাফল্যজনক। অত্যন্ত সুনামের সহিত মাদরাসাটি পরিচালিত হয়ে আসছে । স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে শিক্ষার মানউন্নয়নে মাদরাসাটি জেলায় গুরুত্বপুর্ন ভুমিকা রাখছে । সর্বোপরি তিনি মাদরাসাটির ভবিষত সফলতা ও উন্নীত কামনা করেন । মাদরাসার গভর্নিং বডির পক্ষ থেকে বক্তব্য রাখেন গভনির্ং বডির সহ-সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রুশদী । তিনি বিগত দিনে শাহ্তলী কামিল মাদরাসা ও জিলানী চিশতী কলেজের সার্বিক কর্মকান্ডে সহযোগিতার জন্য বিদায়ী জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদ,গভনির্ং বডির অভিভাবক সদস্য মোঃ হেলাল উদ্দিন গাজী,গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা মোঃ মিজানুর রহমান, গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা মোঃ আবদুল হালিম,হিসাব রক্ষক শরিফুর রহমান খান,কলেজ অফিস ইনচার্জ মোঃ রানা সরকার প্রমুখ ।
শিরোনাম:
আরও সংবাদ
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

