সাখাওয়াত হোসেন মিথুনঃ
বিদ্যুৎ নাই গ্যাস নাই ‘পৌরসভার দরকার নাই। এই শোগানে মুখরিত হয়ে উঠেছিল হাজীগঞ্জ পৌরসভার ১০.১১.১২ নং ওয়ার্ডের বিক্ষোভ মুখর জনতার মুখে গত ২৯শে সেপ্টেম্বর হাজীগঞ্জ পৌর সভার আওতাধীন ডাকাতিয়অ নদির দক্ষিণ পাড়। তিনটি ওয়াডের হাজার হাজার জনগনের সমন্বয়ে এক বিশাল বিক্ষোভ ও গণসমাবেশের আওয়াজন করেছেন গ্রামবাসীরা। পৌর সভার সকল কর, বেট, টেঙ্ প্রদান করেও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের আলো হতে বঞ্চিত গ্যাস সংযোগ বিশুদ্ধ পানির আবাব থাকার কারনে আন্দোলনে সমবেত হয় ওয়ার্ড বাসীরা। হাজীগঞ্জ পৌর সভার ১০.১১.১২ নং ওয়ার্ড পদক্ষিন করে স্থানীয় হাজীগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে একত্রিত হয়। গণসমাবেশে যোগদান করেন ৩ ওয়ার্ডের কান্সিলরগণ, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজ। বিক্ষোভ সমাবেশে সামছুর জামান মুন্সীর উপস্থাপনায় সাবেক মেম্বার আনা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ১১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আবকর হোসেন কন্টেকটার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম গনমান্যদের মধ্যে আবুল হাসেম, মোঃ আলী, মোজাম্মেল মুন্সী, শাহাদাৎ মুন্সী, মুন্সী মোহাম্মদ মনির, সামছুজ্জামান মুন্সী, ফজলুল হক মজুমদার ও হারুন অর-রশিদ প্রমুখ।
শিরোনাম:
সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
