চাঁদপুর পৌরসভার জেন্ডার কমিটির আয়োজনে বিশ্ব নারী দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় র্যালির উদ্বোধন করেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। পৌর প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নাছির উদ্দিন আহমেদ বলেন পৃথিবীতে যা কিছু মহান তার অর্ধেক করেছে নারী আর অর্ধেক করেছে নর। নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের ও সমাজের উন্নয়ন সম্ভব নয়। আমাদের দেশের নারীরা বর্তমানে অনেক কাছে এগিয়ে আছে। নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। সরকার বিদ্যালয়গুলোতে মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছে। এর কারনে আমাদের নারীরা শিক্ষায় শিক্ষিত হয়ে নিজ পায়ে দাড়াচ্ছে। আমাদের দেশের নারীর বর্তমানে সমাজের বোঝা নয়। দেশের সামগ্রিক উন্নয়নে নারীরা বিশাল ভূঁমিকা রাখছে। পাশ^বর্তী দেশ ভারত পাকিস্থান থেকেও আমাদের দেশের নারীর ক্ষমতায়ন অনেক বেশী। পৌর সভার প্রধান সহকারী মফিজুল ইসলামের পরিচালনায় অন্যান্যের বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর শাহজাহান চোকদার, কাউন্সিলর ডি এম শাহজাহান, ফরিদা ইলিয়াছ ও আয়শা রহমান প্রমূখ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

