
রফিকুল ইসলাম বাবু ঃ
বৃষ্টি উপেক্ষা করে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে চাঁদপুরের ৬০ গ্রামের ধর্মপ্রাণ মুসুল্লীরা। সকাল ১০টায় হাজীগঞ্জের সাদ্রা আহম্মদিয়া ফাযিল মাদ্রাসায় ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা আরিফ উল্যাহ। ভোর হতে থেমে থেমে বৃষ্টি শুরু হলেও ধর্মপ্রাণ মুসুল্লীরা বৃষ্টি উপেক্ষা করে ঈদের নামাজ পড়তে আসেন। মধ্যপ্রাচ্য তথা সৌদিআরবের সাথে মিল রেখে দীর্ঘ সময় ধরে এসব গ্রামের লোকজন রোজা, দু‘টি ঈদ, শবে বরাত, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পালন করে আসছেন। গত ৬ জুন থেকে এসব এলাকার লোকজন মধ্যপ্রাচ্যের সালে মিল থেকে রোজা পালন শুরু হয়েছে।
১৯৩২ সালে সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মাওলানা ইসহাক আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা এলাকায় রোজা পালনসহ দুই ঈদ উদযাপনের নিয়ম চালু করেন।
