
শহর প্রতিনিধি ॥
চাঁদপুর শহরের বড় স্টেশন মূলহেড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সফল ভাবে সম্পন্ন হয়েছে। অবশেষে চাঁদপুরবাসীর বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। চাঁদপুর পৌরসভার তড়িত পদক্ষেপে অবৈধ ভাবে ঘরে উঠা বড় স্টেশনের মূল হেড এলাকায় চটপটি, ফুসকা, চায়ের দোকান সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। চাঁদপুরকে পর্যটন নগরী করে গড়ে উঠার লক্ষে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী মেজিষ্ট্রেট, পৌর কর্তৃপক্ষ, পানি উন্নয় বোর্ডের কর্মকর্তা বৃন্দ ও ৭নং পৌর কাউন্সিলর শাহ আলম বেপারী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
