
ফরিদগঞ্জে কলেজ ছাত্রীকে জোরপূর্বক ও কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ ও পরে হুমকি দিয়ে ভিডিও ধারণ ও কুরুচিপূর্ণ ছবি তোলার ঘটনায় দায়েরকৃত মামলায় জেল হাজতে রয়েছেন ভ- কবিরাজ আলী আকবর। গত ১ জুন সোমবার ঘটনার শিকার হওয়া ওই কলেজ ছাত্রী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৩, তাং : ১/৬/২০২০, ধারা ২০০০ সালের নারী ও শিশু নিার্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩-এর ৯ (খ) ধারা মোতাবেক)। মামলা দায়েরের পর ভন্ড কবিরাজকে পরদিন ২ জুন মঙ্গলবার আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
স্থানীয় লোকজন জানায়, আলী আকবর একজন কুফরি কবিরাজ হিসেবে এলাকায় পরিচিত। কবিরাজি করে নানা অপকর্ম করার কারণে তার সামনে ভয়ে কেউ মুখ খোলে না। তার বিরুদ্ধে কবর থেকে গোপনে লাশ তোলার অভিযোগ করলেও কেউই তা প্রকাশ্যে বলছে না।
কলেজ ছাত্রী মামলা দায়েরের পর তার পরিবার নিয়ে কিছুটা আতঙ্কে রয়েছে। কবিরাজ জেলে থাকলেও তার পক্ষ হয়ে কেউ আবার তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে কিনা এই আতঙ্ক বিরাজ করছে তার পরিবারে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জালাল জানান, কবিরাজ আলী সুচতুরভাবে কলেজ ছাত্রীকে ধর্ষণ করেছে। ছবি তুলে রেখে তা দিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে প্রথমাবস্থায় মুখ খোলার সাহস না পেলেও শেষ পর্যন্ত কলেজ ছাত্রীটি সাহস করে মামলা করায় কবিরাজের সকল জারিজুরি শেষ হয়েছে। মামলাটি তদন্ত করছি। তবে এই ধরনের ভ- কবিরাজ থেকে রক্ষা পেতে আরো সোচ্চার হতে হবে নারীদের।
