
স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের শিক্ষক-কর্মচারীর একদিনের বেতন জেলা ভিক্ষুকমুক্ত করণের ফান্ডে জমা দেওয়া হয়েছে । গতকাল রবিবার ( ১৫ অক্টোবর ) দুপুর ২টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জনপ্রশাসন পদকপ্রাপ্ত চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল এর নিকট উক্ত কলেজের শিক্ষক-কর্মচারীর একদিনের বেতনের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী,কলেজ অধ্যক্ষ মোঃ হারুন -অর রশিদ ও গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি গোলাম সারোয়ার । এ সময় জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান । এ কাজে আমরা ব্যাপক সাড়া পেয়েছি । এ পর্যন্ত জেলা ভিক্ষুকমুক্ত করণের ফান্ডে প্রায় ৯৭ লাখ টাকা জমা পড়েছে । তিনি আশা করছেন যেসব প্রতিষ্ঠানগুলো এখনো জমা দেননি,তারাও দ্রুত এগিয়ে আসবেন । অত্যন্ত সচ্ছ প্রক্রিয়ায় এ কাজটি করা হচ্ছে । তাই কোনভাবেই নগদ টাকা নেওয়া হয় না । সরাসরি ফান্ডে(একাউন্টে ) জমা দেওয়া নেওয়া হয় । সর্বোপরি চাঁদপুর জেলা ভিক্ষুকমুক্ত করণে সবার সহযোগিতা কামনা করেন তিনি । অপরদিকে , কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী বলেন,চাঁদপুর জেলাকে ভিক্ষুকমুক্ত করণে জেলা প্রশাসক মহোদয়ের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই । এটি একটি চমৎকার উদ্যোগ । এ ব্যাপারে আমাদের তরফ থেকে জেলা প্রশাসনকে সবধরণের সহযোগিতা করা হবে ।
ক্যাপশান ঃ চাঁদপুর জেলাকে ভিক্ষুকমুক্ত করণের লক্ষ্যে উক্ত ফান্ডে গতকাল রবিবার শাহতলী জিলানী চিশতী কলেজের শিক্ষক-কর্মচারীর একদিনের বেতনের চেক আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন পদকপ্রাপ্ত চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল এর নিকট তুলে দেন কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী,কলেজ অধ্যক্ষ মোঃ হারুন -অর রশিদ ।
