রফিকুল ইসলাম বাবু,চাঁদপুর। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, ভোট শুধু নাগরিক অধিকারই নয়; ভোটারের কর্তব্য বটে। এ অধিকার ও কর্তব্যপালেনর মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক যে অভিযাত্রা তা এগিয়ে নিতে হবে। শুক্রবার সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটার দিবসের বর্ণাঢ্য র্যালীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যাদের বয়স ১৮ হয়েছে তারা সকলে ভোটার হবেন। সকলে ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের এ অগ্রযাত্রা যেমনি উন্নয়নের ক্ষেত্রে তেমনি গণতন্ত্রের ক্ষেত্রেও বটে। কাজেই এ গণতান্ত্রিক অভিযাত্রাকে আমাদের সফল করতে হবে। সে জন্যে প্রয়োজন প্রত্যেক নাগরিকের প্রত্যক্ষ অংশগ্রহণ। ভোটার হওয়ার মধ্য দিয়েই একজন নাগরিক তার দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারেন। ভোটার হবো ভোট দিব এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালী চাঁদপুর সার্কিট হাউস থেকে জেলা প্রশাসক কার্যলয়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দ রুবিনা আক্তার, চাঁদপুরের জেলার প্রশাসক মাজেদুর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামলীগের সভাপতি নাছির উদ্দীন আহেমদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ালী দুলালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
