
করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে ২৭ এপ্রিল চাঁদপুর জেলার সকল উপজেলায় ইউএনও, এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখা ও হোম কোয়ারেন্টাইন না মানাসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর তফসিলভূক্ত আইন অনুযায়ী ১৮টি মামলায় ৪২জন ব্যক্তিকে সর্বমোট ৪৮,১৩০ টাকা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রমে ১টি মামলায় ১ জনকে ৩০০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা সহযোগিতা করেন। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।
