শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর মডেল থানায় চুরি করতে গিয়ে মামুন খাঁন(১৩)বছরের কিশোর চোরকে আটক করেছে পুলিশ। এর পূর্বে পুরানবাজার ডিগ্রী কলেজের শিক্ষক মানব মৃশ্রের বাসায় মোবাইল চুরি করার অপরাধে তার বিরুদ্ধে মডেল থানায় চুরি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আটক চোর মামুনকে আদালতে প্রেরন করে পুলিশ।
জানা যায়, পুরানবাজারের রিফোজী কলোনির মৃত মমিন খাঁনের ছেলে মামুন প্রতিদিন নতুনবাজর এলাকায় এসে বিভিন্ন বাসায় ডুকে চুরির ঘটনা ঘাটিয়েছে। তাকে কিছুদিন পূর্বে পুরানবাজর ফাড়ি পুলিশ মোবাইল চুরির ও ইয়বা সেবনের অপরাধে আটক করে। পরে সে এলাকা ছেরে চলে যাবে ও কোন দিন চুরি করবে না বলে অঙ্গিকার করার পর তাকে ছেড়ে দেয়। কিন্তু সে পূনরায় নতুনবাজার এসে চুরি করে সেই টাকা দিয়ে ইয়াবা সেবন করতো। অবশেষে সোমবার মডেল থানায় গিয়ে পুলিশের কোয়াটারের ভিতর ডুকে মোবাইল চুরি করার সময় তাকে হাতেনাতে পুলিশ আটক করতে সক্ষম হয়।
