রফিকুল ইসলাম বাবু ঃ
চাচা ও ভাতিজার দ্বন্দ্বে বন্ধ রয়েছে দেশের ঐতিহ্যবাহি চাঁদপুর মতলব উওর ফরাজীকান্দির নেদায়ে ইসলামের বাৎসরিক র্উস শরীফ। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে সেখানে চলছে ১৪৪ ধারা। অর্ধশতাব্দি বছর ধরে চলে আসা ওরস শরীফ বন্ধ হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ধর্মপ্রাণ মুসল্লীরা।১৯৪৯ সালে চাঁদপুরের ফরাজীকান্দিতে উয়েসিয়া শরীফ নেদায়ে ইসলামের প্রতিষ্ঠা করেন আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মদ বোরহানুদ্দীন। ১৯৬৪ সালে বোরহানুদ্দীন এর মৃত্যুর পর বড় ছেলে আল্লামা শায়খ সায়্যিদ ড. মান্যূর আহ্মাদ নেদায়ে ইসলাম দায়িত্ব নেন। ২০১২ সালের ১ অক্টোবর ড. মান্যূর আহ্মাদ হজ্জব্রত অবস্থায় মদিনায় মৃত্যুর পর তাঁর ছেলে আল্লামা শায়খ্ সায়্যিদ মাসউদ আহ্মাদ বোরহানী নেদায়ে ইসলাম দায়িত্ব গ্রহণ করে। এদিকে ১৯৮২ থেকে আমেরিকা প্রবাসী শেখ মোস্তাক আহম্াদ স্থানীয় লোকজনের প্ররোচনায় নেদায়ে ইসলাম-এর নেতৃত্ব নিতে ষড়যন্ত্র শুরু করেন। এর সূত্র ধরে ২০১৪ সালের ২৯ জুলাই পবিত্র ঈদুল ফিতর-এর নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে রফিক নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর থেকেই ঐতিহ্যবাহি ফরাজীকান্দি দরবার শরীফ নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এবার ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি বার্ষিক মাহফিলের সকল প্রস্তুতি নেয়া হয়। কিন্তু মাহফিল নিয়ে দুই পক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসন শান্তি-শৃঙ্খলা রক্ষায় ফরাজীকান্দি এলাকায় ১৪৪ ধারা জারি করে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিবছর এই বার্ষিক উরস মাহফিলে লক্ষাধিক লোক অংশগ্রহণ করে। অনাকাঙ্খিত পরিস্থিতে বন্ধ থাকা মাহফিলে আগামীতে করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।
