মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার গতকাল সোমবার দুপুরে উপজেলার ছেংগারচরবাজার কোরবানীর পশুর হাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাটে দেশীয় গরুর আধিক্য দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বাজারে আসা বিভিন্ন ক্রেতা-বিক্রেতার উদ্দেশ্যে বলেন, সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে, যাতে করে অপরাধীরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। উপজেলার সকল কোরবানীর পশুর হাটে প্রশাসনের কড়া নজরদারি ও সার্বক্ষণিক মনিটরিং রয়েছে। কারও কোনো সমস্যা থাকলে প্রশাসনকে অবহিত করার জন্য আহ্বান জানান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসেন, উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ রফিকুল ইসলাম, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, বাজারের ইজারাদার মোঃ জাহাঙ্গীর আলম বেপারী, ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
