
রফিকুল ইসলাম বাবু।
সম্পত্তি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মুক্তিযোদ্ধা মো. সফিউল্লাহ গাজী (৭০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লবাইরকান্দি গ্রামে। নিহত মো. সফিউল্লাহ গাজী ছোট ভাই রহমান গাজীর (৬০) সাথে সোমবার সকালে জমি নিয়ে বিরোধ হয়। বিরোধের জের ধরে মারামারি হয়। মারামারির একপর্যায়ে ছোট ভাই রহমান গাজী ও তার ছেলে বাদল গাজী মুক্তিযোদ্ধা সফিউল্লাহ গাজীর উপর অতর্কিত হামলা করে। এসময় সফিউল্লাহ গাজীর গলা টিপে ধরে রাখলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় সফিউল্লাহ গাজীকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত সফিউল্লাহ গাজীর ছেলে সাগর হোসেন বলেন, জমি নিয়ে বিরোধে চাচা ও চাচাতো ভাই আমার বাবা ও আমার উপর হামলা করে। ওদের হামলায় আমার বাবা মারা যায়। মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম বলেন, লাশের ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
