মতলব উত্তর :গত ৫ দিন আগে নিখোঁজ হওয়া মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অলিপুর গ্রামের গোলাম মোস্তফা প্রধানের পিতা মোঃ ফজলুল করিম প্রধান (৮০)র এখনো সন্ধান মেলেনি। বৃদ্ধ পিতার খোঁজে সম্ভাব্য স্থানে খুঁজে না পেয়ে শনিবার মতলব উত্তর থানায় একটি সাধারন ডায়েরী করেন। যাহার নং মতলব থানা ৫৫০, তারিখঃ ১৮/০৫/১৩ ইং।
ডায়েরী সূত্রে জানা যায়, গত ১৫ মে বুধবার দুপুর ২ টার দিকে নিজ বাড়ি উপজেলার অলিপুর থেকে সুজাতপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। কিন্তু ৫ দিন পাড় হলেও আর ফিরে আসেনি ফজলুল করিম প্রধান।
নিখোঁজ ফজলুল করিম প্রধানের ছেলে গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, আমার পিতার ধন সম্পত্তি বে-আইনী ভাবে আত্মসাৎ করার জন্য একটি দুস্কৃতি মহল তাকে অপহরণ করেছে। আমার পিতার সন্ধান না পাওয়ায় আমার পরিবারবর্গ ও আত্মীয়-স্বজন উৎকন্ঠায় রয়েছে।
শিরোনাম:
সোমবার , ২৫ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
