রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুরে বিষপানে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার ভোররাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন: মতলব দক্ষিণ উপজেলার দিঘলদী গ্রামের সিরাজ প্রধানিয়ার ছেলে রাজমিস্ত্রী মিজান প্রধানিয়া (৩৫) ও মতলব উত্তর উপজেলার অলিপুর গ্রামের ফজলুল করিম মজুমদারের ছেলে আমিন উদ্দিন মজুমদার (৩৮)। নিহত মিজানের পিতা সিরাজ প্রধানিয়া জানান, মিজান মতলব দক্ষিণ বড় মসজিদে রাজমিস্ত্রীর কাজ করত। সে মতলব দক্ষিনে বাসা ভাড়া নিয়ে থাকত। রাতে সে দিঘলদী এসে বিষপান করে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।এ বিষয়ে চাঁদপুর মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) মোঃ সিরাজুল ইসলাম জানান, মিজান ও আমিন দু’জনেই বিষপান করে মৃত্যুবরন করেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তাদের লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- মতলব দক্ষিণ
- /
- মতলব দক্ষিন ও উত্তরে বিষপানে দু’জনের মৃত্যু
আরও সংবাদ
মতলব উত্তরে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্ত্রী অভিমানে কীটনাশক পানে উজ্জ্বল হোসেন (২৯) নামের এক যুবক... বিস্তারিত
মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রতিনিধি ॥ চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।... বিস্তারিত
ছেংগারচর সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত;বিপ্লবী মনিরুজ্জামান…
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি কলেজের শিক্ষক পরিষদ... বিস্তারিত
চাঁদপুরে পিবিআিইয়ের জালে ঘাতক
চাঁদপুরের মতলবে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধারের এক সপ্তাহের মাথায় হত্যাকারীকে আটক করেছে... বিস্তারিত
লাশের অপেক্ষায় স্বজনরা, মতলবের হাবিব সৌদি আরবে মৃত্যু
জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান ২১ বছর বয়সী মো. হাবিব খান। প্রবাসী জিবন কিন্তু স্বপ্ন পূরণ... বিস্তারিত
মায়া চৌধুরীর ১৩ বছরের সাজা বাতিল
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ১৩ বছরের সাজা থেকে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন... বিস্তারিত
মতলবে হাসপাতাল সিলগালা, জরিমানা
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারের নুসরাত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে নানা অনিয়মের... বিস্তারিত
মতলব দক্ষিণ উপজেলায় ধর্ষণ ও হত্যা মামলায় ৪…
মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের রাসূলপুর গ্রামে গৃহবধু রহিমা আক্তারকে (২০) ধর্ষণ ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
