প্রতিনিধি ॥ মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামের মুন্সি বাড়ি সংলগ্ন একটি বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্বার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। গতকাল ২৩ জুন বিকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
জানা যায়, ওই গ্রামের খালেক মুন্সির পুত্রবধূ বাড়ির পাশের জমিতে ওই অজ্ঞাত নারীর লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। পরে আশ পাশের লোকজন এসে জড় হয় এবং বিষয়টি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মো.ইব্রাহিম খলিল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্বার করে রাতে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয়ের পাওয়া নারীর বয়স আনুমানিক ২৭। তার গলায় দাগের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে আরো বলা যাবে তার মৃত্যু কিভাবে হয়েছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
