স্টাফ রিপোর্টার:
মতলব দক্ষিণ উপজেলার ধনারপাড় এলাকায় দিনে দুপুরে জোরপূর্বক এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণ মামলার প্রধান আসামী রুবেলকে গতকাল ১৭ মার্চ বিকেলে পুটিয়া এলাকা থেকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইব্রাহিম খলিল ও এএসআই মামুন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ধনারপাড় এলাকায় ধাওয়া করে। এ সময় মামলার প্রধান আসামী রুবেল দৌড়ে পালাতে গেলে পুটিয়া এলাকায় গিয়ে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। সে ঐ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
উল্লেখ্য, গত ১৫ মার্চ মতলব উত্তর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের গার্মেন্টস কর্মী ঢাকা থেকে বাড়ি আসার পথে ধনারপাড় এলাকায় তাকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ এনে উক্ত গার্মেন্টস কর্মী মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৪, তারিখ-১৫/০৩/২০১৭খ্রিঃ।
