প্রতিনিধি
মতলব পৌরসভার মধ্য কলাদী এলাকায় ম্যাঙ্গলী জুস খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে সুমাইয়া নামে তিন বছরের এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাতে কলাদী টিএন্ডটি এলাকার আনোয়ারের মুদি দোকান থেকে মধ্য কলাদীর রোকেয়া বেগমের ভাড়াটিয়া মানিক প্রধান তার পরিবারের সদস্যদের জন্যে ম্যাঙ্গুলী জুস কিনে নিয়ে যান। রাতে ওই জুস খাওয়ার পরে মানিক প্রধান (৩৬), তার স্ত্রী রোজিনা (২৮) এবং দুই সন্তান সিয়াম (৮) ও সুমাইয়া (৩)-র বমি ও মাথা ঘুরতে থাকে।
পরদিন সকালে তারা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েআসলে কর্মরত চিকিৎসক উম্মে বিলকিস অাঁখি মানিক, রোজিনা ও সিয়ামকে প্রাথমিকভাবে ব্যবস্থাপত্র দেন এবং সুমাইয়াকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করানো হয়। সুমাইয়ার পিতা মানিক জানান, জুস খাওয়ানোর পর থেকেই আমাদের মাথা ঘুরা ও বমি শুরু হয়। আমাদের ছোট দু’টি সন্তান সিয়াম ও মানিক বেশি পরিমাণে জুস খাওয়ায় তারা বেশ ক’বার বমি করে। পরে তাদেরকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে আসি।
কর্মরত চিকিৎসক উম্মে বিলকিস অাঁখি জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে এটা হতে পারে। বর্তমানে সুমাইয়া চিকিৎসাধীন রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
