ফাহিম শাহরিন কৌশিক
চাঁদপুর শহরের জোড় পুকুর পাড়ের ভাড়াটিয়া সিএনজি চালক খোকন মদ্যপান করে স্ত্রীর উপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় তাকে আটক করেছে মডেল থানা পুলিশ। গত ৫ আগস্ট রাত দেড়টায় মডেল থানার উপ পরিদর্শক বিমল কর্মকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মদ্যপান অবস্থায় খোকনকে আটক করে। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে ওয়াশ করে থানায় নিয়ে আসে। আহত স্ত্রী লাকী বেগম যৌতুক ও নারী নির্যাতন আইনে তার স্বামীকে করে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। গতকাল বুধবার সকালে আটককৃত আসামী খোকনকে কোর্টে প্রেরন করলে, আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে। জানাযায় সিএনজি চালক খোকন, চাঁদপুরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে পতিতা রেখে রমরমা বানিজ্য চালিয়ে আসছিল। কিছু দিন পরপর সে বাসা পরিবর্তন করে তার এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার এই অপকর্মের ঘটনায় স্ত্রী লাকী বেগম তাকে রেখে জোড় পুকুর পাড়ে বাসা ভাড়া নেওয়ায় সে মদ্য পান করে উত্তেজিত হয়ে স্ত্রীর উপর হামলা চালিয়ে আহত করে।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
