
অভিজিত রায় ॥ চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল করিম পাটওয়ারী ও তার সহধর্মিনীর রুহের মাগফেরাম কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর মরহুমের জেষ্ঠ পুত্র জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের বাসভবনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি এমপি, জেলা আওয়ামীলীগের সবাপতি ড. মোঃ শামছুল হক ভূঁইয়া এমপি, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, সদস্য অ্যাড. রনজিত রায় চৌধুরী, শাহির হোসেন পাটওয়ারী, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কামাল উদ্দিন পাটওয়ারী, জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কাশেম গাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারী, সাব্বির হোসেন মন্টু দেওয়ান, জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নূর, পৌর জাতীয় পার্র্টির সভাপতি সিরাজুল ইসলাম সিরু মিজি, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল, যুব মহিলা লীগের সভানেত্রী ফরিদা ইলিয়াছ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি দেলোয়ার হোসেন রতন প্রমূখ। জেরা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস মেরাশেদ জুয়েলের পরিচালনায় বক্তব্য মেশে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন তালতলা পাটওয়ারী জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা আব্দুল ছালাম।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
