
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ১২জুন রাত ১টা ৫ মিনিটের সময় চাঁদপুর সদর উপজেলাধীন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও গ্রামে মহামায়া বাজারের জনৈক শিপনের কফি হাউজের সম্মুখস্থ রাস্তার উপর আসামী মোঃ সেলিম মিজি (৪৫) (পিতা-মৃত ওমর আলী মিজি, মাতা-সুফিয়া বেগম, সাং- উত্তর বহরি, থানা- মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর)-এর হেফাজত হতে ১০ কেজি গাঁজা এবং একটি নোকিয়া মোবাইল সেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সেলিম মিজি (৪৫)-এর বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করত তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
