চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নের গোবিন্দীয়া গ্রামে পুলিশ সন্ত্রাসী ভূমিকায় এক জেলের বাড়িতে মাদক উদ্ধারের নামে ঘরবাড়ি ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার নৌমন্ত্রী শাহজাহান খান এমপি হরিণা ফেরীঘাট পরিদর্শন আসাীর পূর্বেই খবর পেয়ে, কয়েকজন সাংবাদিক গোবিন্দা গ্রামের মৎস আঃ মনা শেখের বাড়িতে গিয়ে ঘরবাড়ি ও আসাবপত্র ভাংচুরের দৃশ্য দেখা যায়। এসময় মনা শেখের স্ত্রী জয়তুন বেগম জানায়, রমযানের ৫দিন পূর্বে গোবিন্দী ৯নং ওয়ার্ডের চকিদার শহিদের ইন্দনে চাঁদপুর মডেল থানার এ.এস.আই আহসানুরজ্জামান লাবুর নেতিত্বে সাদা পোশাকে কয়েকজন লোক বাড়িতে এসে আসাবপত্র তছনছ করে। গাজা বিক্রি ও সেবন করার অভিযোগে তারা অতির্কিতভাবে ঘরে থাকা দা নিয়ে হাড়ি-পাতিল, কলস হারিকেন, আলমারি ও ঘরের টিন কুপিয়ে ভাংচুর করে। মনা শেখ টিভি রোগে অসুস্থ হওয়ায় ঘটনার দিন চাঁদপুর বক্ষ্যবিধি হাসপাতালে চিকিৎসা নিতে যায়। মনা শেখকে না পেয়ে তারা পুলিশের সামনে পুলিশের সোর্স পরিচয় দিয়ে অকর্থ্য ভাষায় গালমন্দ ও আটক করে নেওয়ার হুমকী দিয়ে নারীদের টানা হেচরা করে। এসময় মনা শেখ জানায়, তিনি এক পীরের মুরিদ। তার কাছে দূরদুরান্ত থেকে পীরের নামে দানছদগাহ করতে লোকজন আসে। ৯নং ওয়ার্ডের চকিদার শহিদের সাথে দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। তিনি সে ওয়ার্ড থেকে ৫নং ওয়ার্ডে এসে সাধারণ মানুষদের পুলিশের ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে চাঁদা দাবী করে। ঘটনার কয়েকদিন পূর্বে মডেল থানার এ.এস.আই আহসানুরজ্জামান লাবুর নাম ভাঙ্গিয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ঘটনার দিন পুলিশকে ভুল তথ্য দিয়ে গাজা উদ্ধারের মিথ্যা অভিযানে এই ভাংচুর চালায়। তাতেও ক্ষান্ত না হয়ে গতকাল রবিবার বিকেল ৩টায় সেই শহিদকে সাথে নিয়ে মডেল থানার এস.আই ফিরোজ আলম ঘটনাস্থলে গিয়ে গাজা উদ্ধারের নামে তল্লাশী চালায়। গাজা না পেয়ে তিনিও বাড়িতে থাকা মহিলাদের অকথ্য ভাষায় গালাগালি ও আটক করার হুমকী দেয়। এব্যাপারে এ.এস.আই আহসানুরজ্জামান লাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার দিন এক ব্যক্তিকে গাজা কিনার নামে মনা শেখের বাড়িতে পাঠানো হয়। সেখান থেকে গাজা নিয়ে আসার পর তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। কিন্তু কোন মাদক উদ্ধার করা সম্ভব হয় নি। ঘটনার দিন মাদক উদ্ধার অভিযান চলাকালে তার ঘরের টিন খুলে যায় কোন ধরনের ভাংচুর করা হয়নি।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

