
ফরিদগঞ্জ (চাঁদপুর): দেশব্যাপী আবারো করোনার প্রার্দুভাব বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ এই স্লোগানে ফরিদগঞ্জ থানা পুলিশ উদ্ধুব্ধুকরণ কর্মসূছী শুরু করেছে।
রোববার দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যা-সহ বিভিন্ন এলাকায় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনর নেতৃত্বে পথচারী, যাত্রী, যানবাহন চালকের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল )মোঃ সোহেল মাহমুদ, ওসি (তদন্ত) বাহার মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, এসআই নাছির, আনোয়ার, জামসেদ ও এ এসআই রাজ্জাকসহ অনান্য পুলিশ সদস্যরা।
মাস্ক বিতরণ কালে থানার অফিসার ইনচার্জ বলেন, পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদের নির্দেশে করোনার প্রাদুর্ভাব থেকে মানুষকে সচেতন করতে আমাদের কর্মসূচি পুনরায় শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়নব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে। করোনা মোকাবিলায় পুলিশ জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঝুঁকিমুক্ত করতে কাজ করেছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
