লুৎফুন নাহার মিতা :
ধ্রুব আসলে মৃত্যুই চেয়েছিল। চেয়েছিল পরম প্রার্থীতের মতই। আয়োজন ছিল বিশাল। একটা ম্যান সাইজ আরশি, একটা হিট রেডিয়েশন গান, আইসব্লু দেয়ালের ঘের, সাদা ছাদ, ফ্যান, ট্রে-তে অমোঘ আপেল, প্যাড, ইকোনো এবং তালাচাবি।
কার্যত : তা হয়নি। উপাদান পাল্টে গিয়ে লেগেছিল সন্ধ্যার ফাঁকা বাড়ি, ফ্যান, টুল আর নিজের সাদা চাদরটা। এইটুকুতেই। ব্যস্। জীবনের দরজা পার হবার জন্যে আর কি লাগে?
আমরা ওকে চিহিৃত করতে পারি শূন্য লোভী বলে। ধানসিঁড়িটির তীরে শংক চিল শালিকের বেশে এই বাংলা কেন পৃথিবীর কোথাও ওর ফেরার ইচ্ছে নাই। ওর প্রস্থানের পর এখন অনেক কিছুই স্বচ্ছ হয়ে পড়ছে ক্রমে। চব্বিশেই কেন এমন ভাবতেই অভ্যস্ত হয়ে পড়েছিল যে Sadness ছাড়া জীবনের Profundity আসেনা। কিন্তু গভীরতার কথা ভাবতে গিয়ে গভীরে তলিয়ে যাবার ইচ্ছেই পেয়ে বসল ওকে। অথচ স্বপ্নের পায়ে ধরে রহস্যটি শুনবার আর শোনাবার কথাছিল তার। কথা ছিল নিজের কাঁধেই বাবার কফিন কবরে নামানোর। মায়ের ঘুম পাড়ানি গান Talent ধ্রূব কবীরকে একবারও পিছু ডাকেনি। মৃত্যু বলে আসলে কি কিছু আছে! ওটা জীবনের বিরাম রেখা। ওটা এতটাই করূণও হতে পারে………।
