
স্টাফ রিপোর্টার ঃ আমরা মাদক বাল্যবিবাহ ও জঙ্গীবাদমুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতবদ্ধ । এ শ্লোগানকে ধারণ করে চাঁদপুর জেলা পুলিশের ব্যবস্থাপনায় এবং সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে ১ম আন্ত:জেলা মাদক,বাল্যবিবাহ ও জঙ্গীবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে । গতকাল ১৪ অক্টোবর শনিবার বিকাল সাড়ে ৩টায় হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় । চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ও ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে ইউপি সচিব আবু বক্কর মানিকের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ,চাঁদপুর মডেল থানার সিপিআই (পুলিশ পরিদর্শক ) মোহাম্মদ হারুনুর রশিদ ,মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বোরহান বেপারী,ইউপি সদস্য মোশারফ বেপারী । এ সময় উপস্থিত ছিলেন, মডেল থানার এসআই নেছার, ,মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক শাহআলম ,ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার মাষ্টার,সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান স্বপন, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ,স্থানীয় যুবদলের নেতা মুকুল খান,যুবদল নেতা বাবলু খান,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান,সাধারণ সম্পাদক ইকবাল মৃধা ,ইউনিয়ন যুবলীগের আহবায়ক আজাদ খান,মৈশাদী ইউনিয়নের ইউপি মেম্বার ফারুক সরকার ,ইউপি মেম্বার মো: বজলুল গনি জিলন, ইউপি মেম্বার বারেক খান, ইউপি মেম্বার কালাম বেপারী, ইউপি মেম্বার হাকিম গাজী, ইউপি মেম্বার সেলিম বেপারী, ইউপি মেম্বার আবুল হোসেন মনা, মহিলা ইউপি মেম্বার শিল্পী আক্তার প্রমুখ । অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক তার বক্তব্যে বলেন,চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার এ ফুটবল টুনার্মেন্টের উদ্যোক্তা । তারই নেতৃত্বে সারাদেশের মধ্যে আশার জানা মতে শুধুমাত্র চাঁদপুর জেলায় মাদক বিরোধী এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে । এ ফুটবল খেলা যুব সমাজের মধ্যে জাগরন সৃষ্টি করেছে । মৈশাদীতে ফুটবল টুর্নামেন্টটি আশা করি সুষ্ঠুভাবে শান্তিপুর্ন ভাবে শেষ করতে পারবো ।এ ব্যাপারে স্থানীয় কমিউনিটি পুলিশ,জনপ্রতিনিধি,মডেল থানা পুলিশ ,গ্রাম পুলিশসহ সবার সহযোগিতা চাই । উদ্বোধনী খেলায় ইউনিয়নের ১নং ওয়ার্ড বনাম ২নং ওয়ার্ড এর মধ্যে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয় । খেলায় ২নং ওয়ার্ডতে ৩-১ গোলে হারিয়ে ১নং ওয়ার্ড বিজয়ী হন ।
ক্যাপশান ঃ গতকাল শনিবার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে ১ম আন্ত:জেলা মাদক,বাল্যবিবাহ ও জঙ্গীবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক । পাশে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ ।
শিরোনাম:
রবিবার , ৩ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
