মিজানুর রহমান রানা
কবি মতিউর রহমান মল্লিক স্মরণে মোহনা শিল্পীগোষ্ঠীর ইফতার মাহফিল গতকাল রোটারী ভবনে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিাবিদ ও আল আমিন কলেজ শাখার অধ্য মাহবুবুর রহমান বলেন, অন্যের সংস্কৃতিকে গ্রহণ করে আমরা একাকার হয়ে গেছি। অন্যের কালচার গ্রহণ করে আমাদের মন মানসিকতা বড় হবে না। যা ইসলামের জীবন ব্যবস্থা নয়, যেখানে হানাহানি-মারামারি তা গ্রহণ করে অপসংস্কৃতির গড্ডালিকাপ্রবাহে আমরা ভেসে যাচ্ছি। জীবনের ঘূর্ণাবর্তে চলে যাচ্ছি কোনো কিছু না ভেবেচিন্তে। আমাদের সমাজে আমাদের সংস্কৃতিতে অনেক সুন্দর বিষয় রয়েছে। এসব আমাদের কবিতা, গানে, গজলে প্রকাশ করে আমরা সামাজিক পরিবর্তন ঘটাতে পারি। আমাদের ঈমান হবে আমাদের বিপদ থেকে বাঁচবার ভিত্তি। বিনোদন ইসলামে নিষিদ্ধ নয়, তবে সেই বিনোদন হতে হবে অশ্লীলতা মুক্ত সুস্থ সুন্দর বিনোদন। কবি মতিউর রহমান মল্লিক ছিলেন একজন সুশিায় শিতি মানুষ। তিনি তার কবিতায় ইসলামের চেতনা জাগ্রত করেছিলেন।
কবি মতিউর রহমান মল্লিক স্মরণে মোহনা শিল্পীগোষ্ঠীর ইফতার মাহফিলপূর্ব আলোচনাসভায় সুলতান মাহমুদুল হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাহ মো. শফিকুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন মুহাম্মদ নেয়ামত শাকের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবিএম আবদুল আউয়াল, অ্যাড. সালেহ আহমাদ, স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পরিচালক নজরুল ইসলাম মারুফ প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহ মো. শফিকুল ইসলাম।
শিরোনাম:
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
