
স্টাফ রিপোর্টার: ॥ পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম-এর নেতৃত্বে গতকাল ৪ জুলাই মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বড়স্টেশন যমুনা রোড, কয়লা ঘাট ও ৫নং ঘাট এলাকায় মাদক বিরোধী ব্লক রেইড পরিচালিত হয়। এ সময় কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেন। পুরাতন লঞ্চ টার্মিনালে মাদক সেবন অবস্থায় জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন ও পৌর কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি জামাল হোসেন হাতেনাতে স্থানীয় চিহ্নিত মাদক সেবনকারী রাশেদ গাজী (২০)কে আটক করে পুলিশ সুপার শামসুন্নাহারের হাতে তুলে দেন। পরে তাকে থানায় পাঠিয়ে দেয়া হয়।
পুলিশ সুপার শামসুন্নাহার জানান, কয়লা ঘাট, ৫নং ঘাট ও ক্লাব রোড এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী লাকী বেগম, কুলছুমা বেগম ও শিল্পী বেগমের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে। ব্লক রেইড চলাকালীন সময় তাদের প্রত্যেকের বাসায় গিয়ে দেখা যায়, তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের বাসায় তালা লাগিয়ে পালিয়ে যায়। পুলিশ সুপার আরো জানান, অত্র এলাকায় এসব চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ অন্যান্য যে সকল মাদক বিক্রেতা ও সেবনকারী রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। অভিযানে উপস্থিত ছিলেন এএসপি সদর সার্কেল মোঃ আফজাল হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্যাহ অলি, মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহবুব মোল্লা, ইন্সপেক্টর (সিপিআই) হারুনুর রশিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
